শর্তাবলী (Terms & Conditions)
hossaintraders.com ওয়েবসাইটটি ব্যবহার বা এখান থেকে কোনো পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলীতে সম্মতি প্রকাশ করছেন:
অর্ডার ও পেমেন্ট:
- ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের মূল্য যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তবে অর্ডার কনফার্ম হওয়ার পর মূল্য পরিবর্তন হবে না।
- আমাদের ওয়েবসাইটে সকল অনলাইন ট্রানজেকশন অত্যন্ত সুরক্ষিত এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রসেস করা হয়।
- সুরক্ষার স্বার্থে গ্রাহকের কোনো পিন (PIN), ওটিপি (OTP) বা কার্ডের তথ্য আমাদের সার্ভারে বা ডাটাবেজে সংরক্ষিত হয় না।
- কোনো টেকনিক্যাল বা নেটওয়ার্ক ত্রুটির কারণে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পরও যদি ওয়েবসাইট থেকে অর্ডার জেনারেট না হয়, তবে ব্যাংক বা গেটওয়ের স্টেটমেন্ট যাচাই সাপেক্ষে ২৪ থেকে৪৮ ঘণ্টার মধ্যে অর্ডারটি ম্যানুয়ালি কনফার্ম বা রিফান্ড করা হবে।